আমি বারি বয়স বাড়ে না
নিজেকে ভুলিয়ে রাখি
লেবু লজেন্স এর মায়ায়
খুঁজে ফিরি হারানো মার্বেল
ইনজেকশন এর ছোট কাঁচের শিশি
খেলনা গাড়ীর খুলে যাওয়া চাকা
আমি বারি বয়স বাড়ে না
শীতাতপ নিয়ন্ত্রিত ভদ্রতায় যখন
হাঁপিয়ে ওঠে প্রাণ
তখন কানামাছি খেলার ছলে
ছুঁয়ে যাই কিছু প্রিয় নাম
ঠা ঠা রোদে দাপরে বেড়াই
আদিগন্ত ফসলি মাঠ
গতি জড়তা ক্লান্তি এনে দেয়
নিমিষে হয়ে যাই কাকতাড়ুয়া
কিংবা রিক্সার পিছে ঝুলে থাকা দস্যি ছেলেটা
আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া
বিশাল বাজ পাখিটার বুকের মধ্যে শুয়ে
ঘুড়ি নাটাই নিয়ে মজে যাই কাটাকটি যুদ্ধে
আজন্ম এক অবুঝ শিশুর বাস আমার ভেতরে
আমি বারি বয়স বাড়ে না
নিজেকে ভুলিয়ে রাখি
লেবু লজেন্স এর মায়ায়
খুঁজে ফিরি হারানো মার্বেল
ইনজেকশন এর ছোট কাঁচের শিশি
খেলনা গাড়ীর খুলে যাওয়া চাকা
আমি বারি বয়স বাড়ে না
শীতাতপ নিয়ন্ত্রিত ভদ্রতায় যখন
হাঁপিয়ে ওঠে প্রাণ
তখন কানামাছি খেলার ছলে
ছুঁয়ে যাই কিছু প্রিয় নাম
ঠা ঠা রোদে দাপরে বেড়াই
আদিগন্ত ফসলি মাঠ
গতি জড়তা ক্লান্তি এনে দেয়
নিমিষে হয়ে যাই কাকতাড়ুয়া
কিংবা রিক্সার পিছে ঝুলে থাকা দস্যি ছেলেটা
আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া
বিশাল বাজ পাখিটার বুকের মধ্যে শুয়ে
ঘুড়ি নাটাই নিয়ে মজে যাই কাটাকটি যুদ্ধে
আজন্ম এক অবুঝ শিশুর বাস আমার ভেতরে
আমি বারি বয়স বাড়ে না
1 টি মন্তব্য:
ami bari boyos bare na...khub sundor...
একটি মন্তব্য পোস্ট করুন