পৃষ্ঠাসমূহ


নিঃসঙ্গ নক্ষত্র

নিঃসঙ্গ নক্ষত্র অবশেষে
আশ্রয় খুঁজে নেয় কৃষ্ণগহ্বরের বুকে
সময় ফুরিয়ে গেছে ঢ়ের আগে
আকাশের বুকে চন্দ্রবিন্দুর সাক্ষী হয়ে থাকার
বৃদ্ধ পেঁচা আর মুখ তুলে তাকায় না
অবাক বিস্ময়ে
পানকৌড়ি দম্পতি তাদের মিলনের
সাক্ষী হিসেবে আর গণনা করে
না তাকে
পালকের মসৃণ উজ্জ্বলতা মুছে দিয়ে
মাছরাঙ্গা হারিয়ে গেছে সেই কবে
সূর্যাস্তের পর সে আর বসে থাকে না
নক্ষত্রের আশে
ধূর্ত নাবিক বুঝে নিয়েছে চুম্বকের দিক দর্শন ক্ষমতা
প্রয়োজন ফুরিয়েছে তাই প্রাচীন ধ্রুবতারার
দক্ষ জ্যোতির্বিদ ঘোষণা করেছেন
আগামী দু'দশ শতাব্দীতে
এ নক্ষত্রের অবস্থান মূল্যহীন
হায় নক্ষত্র তাই বুঝি আশ্রয় নিয়েছ
তুমি কৃষ্ণগহ্বরের বুকে
তবুও তো তোমার কান্না শিশির হয়ে ফোটে
সকালের ঐ সবুজ গালিচার বুকে

কোন মন্তব্য নেই: