
আমি তোমার জন্য হতে চাই চরিত্রহীন
তোমার বাড়ী ফেরার পথে
বখাটের মত সিটি বাজিয়ে
আমি উত্তেজিত করে তুলতে চাই অলিগলি
নয়ত চৌরাস্তায় লম্পটের মত
তোমার ওষ্ঠ কামরে রক্তাক্ত করে দিতে চাই
প্রয়োজনবোধে চৌকিদারের কাছে
মুচলেকা দেব ইভ-টিজিং এর দায়
নয়ত আনাড়ি শরাবির মত আকণ্ঠ গিলে
ভালবাসা উগড়ে দেব তোমার মেহগনি দরজায়
রাতদুপুরে সর্বহারার মত
তোমার অন্দর মহলে ঢুকে
হতে চাই তোমার ঘুমহীন স্বপ্নের সঙ্গী
নিয়মের কাঁটাতার ডিঙ্গিয়ে গড়তে চাই নতুন সমাজ
যেখানে আমাদের মিলন-ই একমাত্র সংবিধান
আমি তোমার জন্য হতে চাই চরিত্রহীন
সব কিছু মুছে দিয়ে আমি
নতুন করে লিখতে চাই প্রেমের অভিধান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন