রবীন্দ্রনাথ জীবনানন্দ গুলে খেলাম
ওরা আমায় একটা শব্দও ধার
দিল না
চারুকলার করিডরে দৌড়ে দৌড়ে
আমার পায়ে ফোসকা পরে গেল
একটা ছবিও আকা হল না
পাবলিক বাসে দু'ঘণ্টা জ্যামে আটকে ছিলাম
চন্দ্রিমায় ফুসকা খাব বলে
গিয়ে দেখি সবকটা দোকান বন্ধ
ভালবাসার দিনে দস্যি প্রেমিকগুলো সবকটা
গোলাপ চুরি করে নিয়ে গেছে
আমর জন্য শুধুই কাটাগুলো
যেদিন জ্যোৎস্না সাঁতারের আয়োজন করলাম
পাগলাটে মেঘ এসে চাঁদটাকে
গিলে খেল
লোডশেডিং এ আইসক্রিম পার্লারগুলো
আজ দেড় দিন ধরে বন্ধ
কপোতকপতিরা আর ভিড় করে না সেখানে
সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও
সেই ফেরিওয়ালাকে পেলাম না
এক ঝাঁক গ্যাস বেলুন আকাশে ওড়াব বলে
গিটারের তারে সুর বাধবো বলে
এক ছড়া নতুন তার কিনেছিলাম
সেগুলোতে সব জং ধরে গেছে
তোমাকে আমার কিছুই দেয়া হল না
এই নাও একটা কবিতা দিলাম
ওরা আমায় একটা শব্দও ধার
দিল না
চারুকলার করিডরে দৌড়ে দৌড়ে
আমার পায়ে ফোসকা পরে গেল
একটা ছবিও আকা হল না
পাবলিক বাসে দু'ঘণ্টা জ্যামে আটকে ছিলাম
চন্দ্রিমায় ফুসকা খাব বলে
গিয়ে দেখি সবকটা দোকান বন্ধ
ভালবাসার দিনে দস্যি প্রেমিকগুলো সবকটা
গোলাপ চুরি করে নিয়ে গেছে
আমর জন্য শুধুই কাটাগুলো
যেদিন জ্যোৎস্না সাঁতারের আয়োজন করলাম
পাগলাটে মেঘ এসে চাঁদটাকে
গিলে খেল
লোডশেডিং এ আইসক্রিম পার্লারগুলো
আজ দেড় দিন ধরে বন্ধ
কপোতকপতিরা আর ভিড় করে না সেখানে
সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও
সেই ফেরিওয়ালাকে পেলাম না
এক ঝাঁক গ্যাস বেলুন আকাশে ওড়াব বলে
গিটারের তারে সুর বাধবো বলে
এক ছড়া নতুন তার কিনেছিলাম
সেগুলোতে সব জং ধরে গেছে
তোমাকে আমার কিছুই দেয়া হল না
এই নাও একটা কবিতা দিলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন