এলেবেলে ঠিক চলে যাবে সময়
ভেবনা হৃদয়ের ঋন নিয়ে
কিছু যদি বাকী থাকে
বল কি এসে যায়
আমরাতো মেলাতে বসিনি বার্ষিক হালখাতা
কিছু দেনা কিছু পাওনা
অন্তত ওই টুকু থাক
নিজেকে ঠকিও না
যেখানে নিয়ে যায় হৃদয়
সেখানেই খুজে নাও মুক্তির স্বাদ
আর আমি! জড় পাথর ছিলাম
আজও আছি থাকব
যতদিন না তুমি ফিরে এসে
পাথরের বুকে ঝর্না বইয়ে দাও
যদি কোনদিন মনে হয় এসেছে সময়
ভুলে যেও ক্লান্ত ইতিহাস
সব দ্বিধা ঝেরে ফেলে যদি মন চায়
নিজেকে উজাড় করে দিয়ে খুব ভালবেস
ভেবনা হৃদয়ের ঋন নিয়ে
কিছু যদি বাকী থাকে
বল কি এসে যায়
আমরাতো মেলাতে বসিনি বার্ষিক হালখাতা
কিছু দেনা কিছু পাওনা
অন্তত ওই টুকু থাক
নিজেকে ঠকিও না
যেখানে নিয়ে যায় হৃদয়
সেখানেই খুজে নাও মুক্তির স্বাদ
আর আমি! জড় পাথর ছিলাম
আজও আছি থাকব
যতদিন না তুমি ফিরে এসে
পাথরের বুকে ঝর্না বইয়ে দাও
যদি কোনদিন মনে হয় এসেছে সময়
ভুলে যেও ক্লান্ত ইতিহাস
সব দ্বিধা ঝেরে ফেলে যদি মন চায়
নিজেকে উজাড় করে দিয়ে খুব ভালবেস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন