পৃষ্ঠাসমূহ


ঘুণে পোকা













যদি খুলে দেই এ বন্ধ জানালা
একটা চাঁদ এসে যদি ধরা দেয়
স্যাঁতস্যাঁতে চার দেয়ালের মাঝে
যদি হা হা করে অট্টহাসিতে
উড়িয়ে দেই সব দুঃখবিলাস
শ্রীমতী দুঃখ সুন্দরী
তবে তুমি কোথায় যাবে?
কার হৃদয়ে বাধবে তোমার ঘর বসতি?
ঘুণে পোকা রোজ রোজ
পরিপুষ্ট করে তুলছো নিজেকে
আর যাকে কুড়ে কুড়ে খাচ্ছ
ভেবে দেখেছ কখনো
সে কি রকম ভাবে বেঁচে আছে?

কোন মন্তব্য নেই: