পৃষ্ঠাসমূহ


তুই তুমি আপনি























ইচ্ছে করেই বন্দী হয়ে থাকি
আপনি-র দূর্ভেদ্য দেয়ালে
বঙ্গভবনের মত নিরাপত্তা বোধ করি
আপনি-র বেষ্টনীর মধ্যে
মাঝে মাঝে এক ধাপ নীচে এসে
সিড়ির ল্যান্ডিং এ দাড়ালে
দেখা হয়ে যায় তুমি-র সাথে
আমি বড় আতঙ্কে থাকি
তুমি কি কোন ছেলে খেলা নাকি?
যত সূর্য ঢলে পরে
যত রাত মাতাল হয়
হৃদয়ের ঋন তত বাড়ে তুমি তুমি বলে
হুড়মুড় করে তুই এ নেমে গেলে
আমি বড় স্বস্তিতে থাকি
তুই এর সাথে আমি নির্দ্বিধায় ভাগ করে নিতে পারি
আধ খাওয়া সিগারেট আমার বিছানা বালিশ

কোন মন্তব্য নেই: