সাতশ বছরের পুরনো নগরী
শুধুই ধ্বংসাবশেষ, আস্তর ওঠা
দেয়াল, খসে পড়া জানালা, চৌকাঠ
ভাঙ্গছে প্রতিনিয়ত একটু একটু করে
প্রতিটি লুকনো কোণ থেকে বেরিয়ে আসে
কিছু হারান আসবাব, তুলে ধরে
ছুড়ে দেয়, ভাঙ্গনের প্রতিধ্বনি
শোনে নীরব নিষ্ঠায়
ভাঙ্গনের পর্বটাই কষ্টকর, দীর্ঘ, যন্ত্রণা দায়ক
এরপরেই শুরু হবে খোঁড়া
যদিও কুল কুল ধ্বনি আর
চোরা স্রোত শোনা যায় ইতিমধ্যেই
টের পাওয়া যায় গভীরতম নদীর অস্তিত্ব
খুরতে হবে সহস্র বছর, যতদিন না রূপালী
আলোয় ভেসে যায় চরাচর
যার অপেক্ষায় কেটে যায় শত কোটি বছর
তারপর নদী বয়ে যাবে আগমনের উষ্ণতায়
তখন দেহটা চিতায় পুড়িয়ে হবে ছাই
লাল কাপড়ে ঢেকে মটকায় ভরে
ভাসিয়ে দেবে সেই খরস্রোতায়, সাথে দুটো গন্ধরাজ
বিসর্জনের আনন্দে তারপর বয়ে চলা সারাজীবন
শুধুই ধ্বংসাবশেষ, আস্তর ওঠা
দেয়াল, খসে পড়া জানালা, চৌকাঠ
ভাঙ্গছে প্রতিনিয়ত একটু একটু করে
প্রতিটি লুকনো কোণ থেকে বেরিয়ে আসে
কিছু হারান আসবাব, তুলে ধরে
ছুড়ে দেয়, ভাঙ্গনের প্রতিধ্বনি
শোনে নীরব নিষ্ঠায়
ভাঙ্গনের পর্বটাই কষ্টকর, দীর্ঘ, যন্ত্রণা দায়ক
এরপরেই শুরু হবে খোঁড়া
যদিও কুল কুল ধ্বনি আর
চোরা স্রোত শোনা যায় ইতিমধ্যেই
টের পাওয়া যায় গভীরতম নদীর অস্তিত্ব
খুরতে হবে সহস্র বছর, যতদিন না রূপালী
আলোয় ভেসে যায় চরাচর
যার অপেক্ষায় কেটে যায় শত কোটি বছর
তারপর নদী বয়ে যাবে আগমনের উষ্ণতায়
তখন দেহটা চিতায় পুড়িয়ে হবে ছাই
লাল কাপড়ে ঢেকে মটকায় ভরে
ভাসিয়ে দেবে সেই খরস্রোতায়, সাথে দুটো গন্ধরাজ
বিসর্জনের আনন্দে তারপর বয়ে চলা সারাজীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন