পৃষ্ঠাসমূহ


শ্বেত পাথরের চাঁদ














হায় চাঁদ! শ্বেত পাথরের চাঁদ
তোমার বুকেও কালো বেদনার ছাপ!
তবুও মর্ত্যের পৃথিবী ভেসে যায়
রূপালী জোছনায়
কি করে ভুলে থাক বিষাদের নিঃশ্বাস?
রাতি নিঝুম ঘুমিয়ে গেলে একদিন
নেমে এস আমার উঠোনে
হাতে হাত রেখে
ভাগাভাগি করে নেব দুজনার দুঃখবিলাস
তোমাকে শোনাব আমার একান্ন-তম দুঃখ
কি করে পেল মাতৃত্বের স্বাদ
ইচ্ছে হলে তুমি বলতে পার
কোন মৃত নক্ষত্রের উপাখ্যান
নয়তো নিমগ্ন হয়ে আমরা শুনবো
আধারের এজ্রাস

কোন মন্তব্য নেই: