মনোযোগের বড্ড অভাব টের পাই আজকাল
সবার মাঝে থেকে কখন যে হারিয়ে যাই
নিজেই বুজতে পারিনা
চোখ দুটোতে ছানি পরে গেছে কি?
তবে কেন ঝাপসা দেখি মাঝেমাঝে?
নাকি জলে ভরে যাচ্ছে যখন তখন?
বুকের বাম পাশে ব্যথাটা কি
একটা মাইনর হার্ট এ্যাটাক এর
প্রথম লক্ষণ? নাকি ভেতরে ডুকরে কাঁদে কেউ?
গলার কাছে কেন দলা পাকিয়ে ওঠে কান্না?
বুড়ো হয়ে গেছি বলেই কি এত অবহেলা?
ঠিক বুঝতে পারি না, কত হল বয়স?
একশ সাতাশ না আরও কিছু বেশী?
নাকি তোকে বড় বেশী ভালবাসি?
সবার মাঝে থেকে কখন যে হারিয়ে যাই
নিজেই বুজতে পারিনা
চোখ দুটোতে ছানি পরে গেছে কি?
তবে কেন ঝাপসা দেখি মাঝেমাঝে?
নাকি জলে ভরে যাচ্ছে যখন তখন?
বুকের বাম পাশে ব্যথাটা কি
একটা মাইনর হার্ট এ্যাটাক এর
প্রথম লক্ষণ? নাকি ভেতরে ডুকরে কাঁদে কেউ?
গলার কাছে কেন দলা পাকিয়ে ওঠে কান্না?
বুড়ো হয়ে গেছি বলেই কি এত অবহেলা?
ঠিক বুঝতে পারি না, কত হল বয়স?
একশ সাতাশ না আরও কিছু বেশী?
নাকি তোকে বড় বেশী ভালবাসি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন