পৃষ্ঠাসমূহ


ভুল প্রণয়

ভুল প্রণয়ের ভুলগুলো সব,
শুধরে নেবার প্রগার খেলায়,
প্রায়শ্চিত্ত নামক ফুলের মায়ায়;
আত্মত্যাগ আর বিসর্জনের তুমুল মেলায়
কাছে এসে পুড়ে ও পুড়িয়ে
সব, কিসের নেশায়?
ধ্বংস করে ভালবাসার কুসুম
বীজ বুনে দিয়ে প্রতিশোধের আগুন,
পতঙ্গ হয়ে সুখের আশায়
ঝাপ দিয়ে সেই গোলক ধাঁধায়;
হারিয়ে আজ অস্তিত্বের অংকুর,
বুনে চলে ধ্রুমজাল রহস্য সূতায়
আবরণে জরিয়ে তুমি, হারিয়ে
আজ নিজেকে খুঁজে ফের কিসের মায়ায়?
যে গেছে সে গেছে, আসবে না আর ঝাঁপিয়ে দু'কূল।
বর্ষা হয়ে ঝরবে না আর সুখের বানে,
অশ্রুসজল দু'চোখ মেলে খুঁজবে না আর
ভালবাসার মানে।

কোন মন্তব্য নেই: