পৃষ্ঠাসমূহ


সাংসারিক সন্ন্যাস

সম্পর্কের শিকল কাটতে কাটতে আমি ক্লান্ত। সম্পর্ক শব্দটির অর্থ বুঝে ওঠার আগেই এই গুরু দায়িত্ব আমার উপর কেন বা কি ভাবে চাপিয়ে দেয়া হল জানি না। কিন্তু আমি অবিরাম কেটে চলেছি এ শৃঙ্খল। আজ এতগুলো বছর পর পেছন ফিরে তাকালে দেখতে পাই সম্পর্কের বিভিন্ন নামের মরচে পরা অবয়ব। এখন সংসার নামক যে বস্তুটি আমার চোখের সামনে তাতে হাতে গোনা দু চারজন ছাড়া কেউ বাকী নেই। এ শেকলগুলো ও কাটছে, কখনো আমি, কখনো সময়। তবে ধৈর্য হা...রিয়ে ফেলছি। মনে হয় হ্যাক্স ব্লেড এ আর ধার নেই। কিন্তু ব্যাপারটা যত দ্রুত সেরে ফেলতে পারি ততই মঙ্গল। আমার জন্য নয়। সংসারের বাকী পাচঁটি প্রানীর জন্য। আমার মা ও সেটি বুঝতে পারছেন। কিন্তু মানতে পারছেন না। তাই রোজ রোজ ঝালাইয়ের কাজ করে যাচ্ছেন। তবে আমি বুঝতে পারছি এ সবই অর্থহীন। আমার মধ্যে যে বৈরাগ্য ঢুকে গেছে তাকে সামাল দেবার ক্ষমতা আমার নেই। সাংসারিক সন্ন্যাস ছেড়ে এবার সত্যিকারের সন্ন্যসকে বরণ করে নেবার সময় এসে গেছে......

কোন মন্তব্য নেই: