পৃষ্ঠাসমূহ


বেয়ারিং চিঠিপত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বেয়ারিং চিঠিপত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শূন্যতায় ফিরে যাচ্ছি তোমার ছায়ার হাত ধরে



ডক্টর,

সব মানুষেরই এমন একজন থাকা দরকার যাকে কারনে অকারনে বিরক্ত করা যায়। সময় অসময়ে ডেকে এনে বলা যায়-'শোন আমার ভীষন মন খারাপ। তুমি আমার সাথে একটু আজাইরা প্যাচাল পারবা? তারপরও যদি মন ভাল না হয় তাইলে হুদাই ঝগড়া কইরা আমার মন ডাইভার্ট করে দিবা। পারবা না?' আমি মুখচোরা স্বভাবের মানুষ। সহজে কারো কাছে আমার খোলস খোলে না। আমি হইলাম শামুকমানব। আমার বন্ধুমহল দিন দিন যত সংখ্যায় বাড়ে অনুপাতে খোলস খোলার মানুষের সংখ্যা তত কমে। তুমি কেমনে জানি খোলস খুলে ফেলছ। এখন আমার ইচ্ছা করে কারনে অকারনে তোমাকে বিরক্ত করতে। ইচ্ছা করে কান ধরে বলি-'এই তুই এখন ব্যস্ত কেন? ব্যস্ত থাকতে পারবি না। আমার সাথে গল্প কর।' কিন্তু আমিতো ভাল গল্প করতে পারি না। একটু একটু কবিতা লিখতে পারি। আচ্ছা গল্প শেষ হয়ে গেলে লুডু খেলা যায়। নইলে বালিশ ফাইট। নইলে চুপ করে বসে থাকি? ডক্টর শূন্য থেকে উঠে আসা যতটা কষ্টের শূন্যতায় ফিরে যেতে আরও বেশী কষ্ট হয়। কারন ফিরে যেতে হয় একা। আজকে একজন চলে গেল। বলে গেল দাদা ভাল থাকিস। আমার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে কেউ বেশী ভালবাসলে আমি দিশেহারা হয়ে যাই। কি করব বুঝতে পারি না। বেশী তৃষ্ণায় পানি যেমন গলায় আটকে যায় এমন একটা ব্যাপার। ডক্টর অসুস্থ হলে চলবে কেন? মোটেই চলবে না। রোগী দু'চারটে মরে তো মরুক। ডক্টর আমি ভাল আছি। আমি একা নই। শূন্যতায় ফিরে যাচ্ছি তোমার ছায়ার হাত ধরে। ভাল থেক তুমি।

-রুদ্র বাবু
রূদ্রের পথ চলায় তার একাকীত্বের ক্ষনিকের সঙ্গী হওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।
কিছু চাওয়া বা পাওয়ার নেই। বরং যেচে যেটুকু দিয়েছেন তার জন্য ঋনী হয়ে রইলাম।
একটা অনুরোধ করব, রূদ্রের যে বন্ধ জানালা একদিন আপনার কাছে খুলে গিয়েছিল
সে জানালাটা বন্ধ রাখবেন। আমাকে ছোট করার মত মানসিকতা আপনার যে নেই সে বিষয়ে
আমার কোন দ্বিধা নেই। ভাল থাকবেন অনেক ভাল। ও আর একটা কথা কোন দিন ইচ্ছা হলে কবিতাটা প্রকাশিত হবে আশা রাখি। অপেক্ষার খাতায় আর একটা অপেক্ষা যুক্ত হল।

মেডিসিন

মা তুমি যখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাসিয়াম সিনকারা কডলিভার অয়েল সাফি আরও যা আছে আদর করে নিয়া আস আমার মুন চায় আমি কাইন্দা কই -ছাইরা দে মা কাইন্দা বাচি। এই ঔষধ যে কোন হালার পুতে বানাইছে অরে পাইলে অক্করে মাইরা লাইতাম। মা এত আদর কর কেন? আমি যখন একা একা চলে যাব তখন কে দেখবে আমাকে। ভালবাসি তোমাকে অনেক অনেক মা......

ভাগ্য রেখা

ডক্টর
কি নির্মম ভাবে ভাগ্য রেখা তোমার হৃদয় রেখাকে কেটে গেছে। আমি অবাক চোখে চেয়ে থাকি। ভাগ্য রেখা যেখানে তীর্যক ভাবে হৃদয় কে ভেদ করে গেছে তার আগের জীবন শেষ হয়ে গেছে। তারপর তোমার পূনর্জন্ম হয়েছে। কিন্তু তোমার সে উপলব্ধি নেই। তাতে কোন ক্ষতি নেই হয়ত। কিনতু সামনে ভালবাসার যে অসীম ঢেউ এগিয়ে আসছে তাতে তোমার কত কি ভেসে যাবে আমি তাই ভাবছি....