জন্ম আমার আজন্ম এক ভুল
আগমনের উল্লাস কান্নার মুহূর্তে
একদলা কাদা মুখে ঠেলে দিয়ে
পৃথিবী বলেছিল একদম চুপ
নইলে গলা টিপে ছুড়ে দেব আস্তা-কুড়ে
তার ঋণ শোধে কেটে গেছে আধা জীবন
বাস্তবতার মুখে দাড়িয়ে সব রং মুছে যায়
ফিকে হয়ে যায় জীবন
ভালবাসা আমার রঙ্গিন ফানুস
অন্তর জ্বলে যায় কাঙ্গালপনায়
ঘৃণা ধরে যায় নিজের হীনতায়
জন্ম আমার আজন্ম এক ভুল
পৃথিবীর অভ্যর্থনা নেই, নেই
উলু ধ্বনি আযান সুমধুর
নিঃশ্চুপ অবহেলা আর ক্লান্তিকর
সহানুভূতির কালো ছায়া
তুমিও তাদের-ই একজন, উষ্ণতা নেই
ঠাণ্ডা হৃদয়
আজন্ম ভেতরে জেগে ওঠা জলপ্রপাত
রুখে দাঁড়াবার ক্ষমতাহীন, প্রেমহীন
ভালবাসা বিহীন
ভিড়ে হরিয়ে যাওয়া আর দশজনের ব্যতিক্রম
নই আমি তোমার কাছে
তোমার উষ্ণতা পেলে কোমল বাহুর
আলিঙ্গনে, আমি হতে পারতাম পদ্ম
কিন্তু জন্ম আমার আজন্ম এক ভুল
পঙ্কিলতা প্রতি শতদলে ছড়িয়েছে
শিকড় নির্মম নিষ্ঠায়
তুমি ব্যতিক্রম নও, হাজার জনের মত
একটা দীর্ঘ নিঃশ্বাস আমার দিকে চেয়ে।
আগমনের উল্লাস কান্নার মুহূর্তে
একদলা কাদা মুখে ঠেলে দিয়ে
পৃথিবী বলেছিল একদম চুপ
নইলে গলা টিপে ছুড়ে দেব আস্তা-কুড়ে
তার ঋণ শোধে কেটে গেছে আধা জীবন
বাস্তবতার মুখে দাড়িয়ে সব রং মুছে যায়
ফিকে হয়ে যায় জীবন
ভালবাসা আমার রঙ্গিন ফানুস
অন্তর জ্বলে যায় কাঙ্গালপনায়
ঘৃণা ধরে যায় নিজের হীনতায়
জন্ম আমার আজন্ম এক ভুল
পৃথিবীর অভ্যর্থনা নেই, নেই
উলু ধ্বনি আযান সুমধুর
নিঃশ্চুপ অবহেলা আর ক্লান্তিকর
সহানুভূতির কালো ছায়া
তুমিও তাদের-ই একজন, উষ্ণতা নেই
ঠাণ্ডা হৃদয়
আজন্ম ভেতরে জেগে ওঠা জলপ্রপাত
রুখে দাঁড়াবার ক্ষমতাহীন, প্রেমহীন
ভালবাসা বিহীন
ভিড়ে হরিয়ে যাওয়া আর দশজনের ব্যতিক্রম
নই আমি তোমার কাছে
তোমার উষ্ণতা পেলে কোমল বাহুর
আলিঙ্গনে, আমি হতে পারতাম পদ্ম
কিন্তু জন্ম আমার আজন্ম এক ভুল
পঙ্কিলতা প্রতি শতদলে ছড়িয়েছে
শিকড় নির্মম নিষ্ঠায়
তুমি ব্যতিক্রম নও, হাজার জনের মত
একটা দীর্ঘ নিঃশ্বাস আমার দিকে চেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন