রুদ্রাক্ষের মালা আর চন্দনের তিলক পরে
রোজ রোজ পূজারী সাজায় বেদনার মন্দির
একাকীত্বের অর্ঘে পূজা চরায়
অতীতের বেদীতে
প্রাণ ভরে শুষে নেয়
বিষণ্ণতার প্রসাদ
প্রতিদিন অতীত হয়
অতীতের আরাধনায়
ধীরে ধীরে গড়ে ওঠে
কষ্টের পিরামিড
যেখানে মমি হয়ে শুয়ে থাকে
পূজারীর হাতে বলি হওয়া
তারই বর্তমান
ভবিষ্যৎ এর কাছে যা নিতান্ত মূল্যহীন
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন