পৃষ্ঠাসমূহ


নাবিক ও মেঘবালিকা

আধখানা ভাঙ্গা চাঁদ, ডুবে যাওয়া নক্ষত্রের রাত
পাল ছেড়া দিশেহারা বেহিসাবি নাবিক
চেয়ে দেখে অসীম শূন্যতায়
ধ্রুবতারা মুছে গেছে  আকাশের বুক থেকে
বাদুরের ডানায় ভর করা নিকষ কালো রাতে
গুনে গুনে হিসেব মেলে না
খসে গেছে কত নাম না জানা তারা
চাতকের তৃষ্ণা নিয়ে জেগে থাকা
অন্তত এক ফোটা বৃষ্টির অপেক্ষা
কাঠঠোকরার মত নির্মম নিষ্ঠায়
বোবা অনুভূতির অবিরাম ঠুকরে চলা
অপেয় নোনা জলের অথৈ সাগর
অধীর হয়ে চায় একফোঁটা পিপাসার জল
মেঘ বালিকা! ও মেঘ বালিকা!!
তুমিতো বুকে ধারণ করেছ তৃষ্ণার জল
চেয়ে দেখ কৃষাণের ফসলি মাঠ
আজ ফেটে চৌচির, কোথাও প্রাণ নেই
শুধুই শুষ্ক আরব্যরজনী
ধ্রুবতারা মুছে গেছে  আকাশের বুক থেকে
গাঙ্গচিল হারিয়েছে উড়বার শকতি
তোমার চোখে ধ্রুব তারার আলো
আঙ্গুলে সেতারের সুর
নেমে এস নীলিমার বুক থেকে
নেম এস এই মর্তের পৃথিবীতে
এস এস কৃষাণের অঝোর বৃষ্টি
বেহিসাবি নাবিকের মৎসকুমারি

কোন মন্তব্য নেই: