আমি এক ভিন্ন পৃথিবীতে পথ চলছি
সে পৃথিবীতে সবাই আমার অতি-অপরিচিত
এখানে আমার হৃদয় ঘটিত কোন ঋণ নেই
আমার চারদিকে তুলে রাখা বুলেট প্রুফ দেয়ালের
ভেতরের দগদগে ক্ষতের হদিস তাদের জানা নেই
শামুকের খোলে বন্দী অনুভূতির
সন্ধান এখানে কেউ রাখে না
এখানে ভালবাসা দেখলে আমি দৌড়ে পালাই
কেউ সহানুভূতির বুলি আওড়ালে
আমি দাঁত মুখ খিচিয়ে তাকে ভয় দেখাই
আর তার পালিয়ে যাওয়া পথের দিকে চেয়ে
হেসে উঠি পাগলা হাসি
হৃদয় বড় ঠুনকো, ওকে নিয়ে আর ছেলেখেলা নয়
তাইতো হৃদয়কে মমি করে রেখেছি
পিরামিডের খাঁচায়
ওখানে আর কারও প্রবেশাধিকার হবে না কখনো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন