পুরুষ বারবার হেরে যায় মাতৃত্বের কাছে। যে সন্তান অবেলায় ঘুমিয়ে পরেছিল দীর্ঘ ক্লান্তি শেষে মা তার ঠিক জানতেন তার খোকা ঘুম থেকে জেগে উঠবে ক্ষুধার্ত হয়ে। এই ভোর চারটার সময়ও ও উঠে দেখি টেবিলে ভাত দেয়া। খাচ্ছি আর ভাবছি প্রকিতি পুরুষকে মাতৃত্ব থেকে বঞ্চিত করে তাকে নারীর কাছে হারিয়ে দিল। সব জায়গায় পুরুষের যতই রাজত্ব হোক (যদিও অবলা নারী আর অবলা নেই, আর পুরুষ রাজত্বের সীমানাও দিন দিন মোঘল সাম্রাজের মত ছোট হয়ে আসছে) মাতৃত্বের কাছে সে সবসময়ই পরাজিত। স্যালুট তোমায় নারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন