মন চাইছে বৃষ্টি হোক, ঝুম বৃষ্টি
বিশ্ব জুড়ে আলো আধারির লুকোচুরি
কলাপাতায় শুদ্ধ জলের ছলচাতুরী
চারিদিকে ব্যাঙের ডাকে গভীর প্রণয়
খুকির মতন কদম হাসে খলখলিয়ে
এক জোড়া কাক গাছের ডালে অবাক ভিজে
মাটির বুকে সোঁদা গন্ধ উপচে ওঠে
টিনের চালে রুম-ঝুমঝুম নূপুর বাজে
পেয়াজ মরিচ মুড়ি-মাখা সর্ষের ঝাঁঝে
মায়ের গায়ে আদুরে ঘাম খিচুড়ির আঁচে
বাবা যখন ভীষণ ব্যস্ত অফিসের কাজে
বোনটি আমার কাঁথা মুড়ি আলসেমিতে
বারান্দাতে পাতাবাহার হাওয়ায় দোলে
ঠিক তখনি তুমি আস ছাদের কোনে
খোলা চুল যায় ভিজে যায় দুষ্টমীতে
অবাক হয়ে দেখব তোমায় দু'চোখ ভরে
তাইতো আমার মন চাইছে
বৃষ্টি হোক, ঝুম বৃষ্টি।।
বিশ্ব জুড়ে আলো আধারির লুকোচুরি
কলাপাতায় শুদ্ধ জলের ছলচাতুরী
চারিদিকে ব্যাঙের ডাকে গভীর প্রণয়
খুকির মতন কদম হাসে খলখলিয়ে
এক জোড়া কাক গাছের ডালে অবাক ভিজে
মাটির বুকে সোঁদা গন্ধ উপচে ওঠে
টিনের চালে রুম-ঝুমঝুম নূপুর বাজে
পেয়াজ মরিচ মুড়ি-মাখা সর্ষের ঝাঁঝে
মায়ের গায়ে আদুরে ঘাম খিচুড়ির আঁচে
বাবা যখন ভীষণ ব্যস্ত অফিসের কাজে
বোনটি আমার কাঁথা মুড়ি আলসেমিতে
বারান্দাতে পাতাবাহার হাওয়ায় দোলে
ঠিক তখনি তুমি আস ছাদের কোনে
খোলা চুল যায় ভিজে যায় দুষ্টমীতে
অবাক হয়ে দেখব তোমায় দু'চোখ ভরে
তাইতো আমার মন চাইছে
বৃষ্টি হোক, ঝুম বৃষ্টি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন