তোমার কথা আমি ভাবি না মোটেই
ভীষন ব্যস্ত ভাববার সময় একদম নেই
শুধু সকাল বেলা ঘুম থেকে উঠেই
মনে হয় তুমি কি করছ
দাত মাজতে বসলেই জীভে কামর দেই
তোমার টুথপেস্ট এর প্রিয় ফ্লেভার জানা হয়নি
নাস্তার টেবিলে বসে আমি মোটেই ভাবিনা তোমায় নিয়ে
আচ্ছা তোমার পছন্দ কি অমলেট নাকি মামলেট
এই ধর সকাল দশটা
ভুল করে কেউ দুধ চা নিয়ে এলে
আমি মনে মনে বিরক্ত হয়ে বলি রোদ্রিতা কে ডাক
দুপুর বেলা তো আমি ভীষন ব্যস্ত
শুধু দু চারবার ডাকবাক্স্ উল্টে দেখি
যদি তোমার চিঠি আসে
উফ তিনটার দিকে কি ভীষন গরম
ন্যাকু ন্যাকু প্রেমের সময় কোথায়
বেশী করে জল খেও জন্ডিজ হলে রক্ষা নাই
বিকেল বেলাটা বড় ম্যান্দা মারা
তো কি? আমি কি তোমায় নিয়ে ভাবি?
সন্ধ্যা হলে জমে জম্পেশ আড্ডা
নুরুটা বদের হাড্ডি
রোজ রোজ জিজ্ঞেস করে
-'কি কবি উদাস কেন? প্রেমে পরেছ বুঝি?'
ধুর বন্ধুগুলো বড় বেয়াড়া
আমি চলে যাই ভায়লিন ক্লাসে
ম্যাডাম ভাল বললেই মনে হয়
ইস তোমাকে কবে শোনাব বাজিয়ে
রাতের খাবারে কুমরো চিংড়ি দেখলেই
কি? দেখলেই কি?
আমি তোমার কথা ভাবি?
কখনো নয়
ইস সারাদিন কত খাটাখাটনি
আমার ঘুম পেয়েছে
মাথায় হাত বুলিয়ে দাও দেখি!!!
আমি কিন্তু তোমার কথা ভাবি না মোটেই
ভীষন ব্যস্ত ভাববার সময় একদম নেই
ভীষন ব্যস্ত ভাববার সময় একদম নেই
শুধু সকাল বেলা ঘুম থেকে উঠেই
মনে হয় তুমি কি করছ
দাত মাজতে বসলেই জীভে কামর দেই
তোমার টুথপেস্ট এর প্রিয় ফ্লেভার জানা হয়নি
নাস্তার টেবিলে বসে আমি মোটেই ভাবিনা তোমায় নিয়ে
আচ্ছা তোমার পছন্দ কি অমলেট নাকি মামলেট
এই ধর সকাল দশটা
ভুল করে কেউ দুধ চা নিয়ে এলে
আমি মনে মনে বিরক্ত হয়ে বলি রোদ্রিতা কে ডাক
দুপুর বেলা তো আমি ভীষন ব্যস্ত
শুধু দু চারবার ডাকবাক্স্ উল্টে দেখি
যদি তোমার চিঠি আসে
উফ তিনটার দিকে কি ভীষন গরম
ন্যাকু ন্যাকু প্রেমের সময় কোথায়
বেশী করে জল খেও জন্ডিজ হলে রক্ষা নাই
বিকেল বেলাটা বড় ম্যান্দা মারা
তো কি? আমি কি তোমায় নিয়ে ভাবি?
সন্ধ্যা হলে জমে জম্পেশ আড্ডা
নুরুটা বদের হাড্ডি
রোজ রোজ জিজ্ঞেস করে
-'কি কবি উদাস কেন? প্রেমে পরেছ বুঝি?'
ধুর বন্ধুগুলো বড় বেয়াড়া
আমি চলে যাই ভায়লিন ক্লাসে
ম্যাডাম ভাল বললেই মনে হয়
ইস তোমাকে কবে শোনাব বাজিয়ে
রাতের খাবারে কুমরো চিংড়ি দেখলেই
কি? দেখলেই কি?
আমি তোমার কথা ভাবি?
কখনো নয়
ইস সারাদিন কত খাটাখাটনি
আমার ঘুম পেয়েছে
মাথায় হাত বুলিয়ে দাও দেখি!!!
আমি কিন্তু তোমার কথা ভাবি না মোটেই
ভীষন ব্যস্ত ভাববার সময় একদম নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন