ভাবছ তুমি যাচ্ছি দূরে
কোথা খুঁজে পাবে মোরে
কাল বেলার চায়ের কাপে
চিনি হয়ে আছি মিশে
রোজ তোমার যাবার পথে
যে মেয়েটা ফুল বিকায়
আছি মিশে তার চোখের মায়ায়
বাসায় তোমার ফেরার পথে
চেয়ে দেখ আকাশ পানে
দুরন্ত মেঘে আমায় পাবে
দমকা বাতাস বয়ে যায়
আমার কথাই কয়ে যায়
জ্যোৎস্না রাতে একলা তুমি
ভাবছ আজ কোথায় আমি
চাঁদটা আজ আলো করেছে
আমি হয়ে তোমায় ছোবে
নদীর পারে দাড়িয়ে যখন
জলে আমার ছায়া তখন
গভীর রাতের দীর্ঘশ্বাসে
আছি আমি আছি মিশে
অনেক দূরে আজ আমার কায়া
তোমর পৃথিবী জুড়ে আমার ছায়া
যখন একলা খুব মনে হবে
খুঁজে দেখ আমায় পাবে
জড়িয়ে আছি তোমায় আমি
কোমল বাহুর আলিঙ্গনে
থাকব আমি তোমায় ঘিরে
যাই না যতই দূরে
মৃত্যু আমায় করেছে ম্লান
ভালবাসা মোর চির অম্লান
কোথা খুঁজে পাবে মোরে
কাল বেলার চায়ের কাপে
চিনি হয়ে আছি মিশে
রোজ তোমার যাবার পথে
যে মেয়েটা ফুল বিকায়
আছি মিশে তার চোখের মায়ায়
বাসায় তোমার ফেরার পথে
চেয়ে দেখ আকাশ পানে
দুরন্ত মেঘে আমায় পাবে
দমকা বাতাস বয়ে যায়
আমার কথাই কয়ে যায়
জ্যোৎস্না রাতে একলা তুমি
ভাবছ আজ কোথায় আমি
চাঁদটা আজ আলো করেছে
আমি হয়ে তোমায় ছোবে
নদীর পারে দাড়িয়ে যখন
জলে আমার ছায়া তখন
গভীর রাতের দীর্ঘশ্বাসে
আছি আমি আছি মিশে
অনেক দূরে আজ আমার কায়া
তোমর পৃথিবী জুড়ে আমার ছায়া
যখন একলা খুব মনে হবে
খুঁজে দেখ আমায় পাবে
জড়িয়ে আছি তোমায় আমি
কোমল বাহুর আলিঙ্গনে
থাকব আমি তোমায় ঘিরে
যাই না যতই দূরে
মৃত্যু আমায় করেছে ম্লান
ভালবাসা মোর চির অম্লান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন