পৃষ্ঠাসমূহ


কবি ও কবিতা













তোমাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখি
বিভিন্ন এঙ্গেলে তাক করি
টেবিল ল্যাম্পের আলো
দক্ষ ফটোগ্রাফারের মত সেট করে নেই
সঠিক লেন্স, ফোকাস, এ্যাপারেচর, আই এস ও, ডি-লাইট
পোশাক শ্রমিকের নিখুঁত কারিগরিতে
বেছে নেই নির্ভুল কালার কম্বিনেশন ও থ্রেড
তোমাকে আমি তুমুল সাজাই
সারারাত জেগে
ঢাকাইয়া জামদানী, লাখনৌ লেহেঙ্গা
লেডি জিনস নয়তো ভিক্টরিয়াস সিক্রেট
অতঃপর তোমাকে তিলে তিলে অনাবৃত করি
নেশাগ্রস্ত চোখে চেটে নেই
সৃষ্টির উল্লাস
বৃষ্টি রাতে তুমি আমি ভিজি নগ্ন পায়ে
আর জোস্ন্যায় মেতে উঠি নিষিদ্ধ সঙ্গমে
আমাদের প্রতিটি মিলন দশ মাস দশ দিনের
পোয়াতি জীবন আর
মানসিক প্রসব বেদনা
আর প্রতিটি কবিতার জন্ম
এক অপার্থিব অর্গাজমের সুখ