ও বাবু তোমার চোখে
ক্ষুধার্ত নেকড়ের নির্লজ্জতা কেন?
হাতে এত জোর, নখে এত ধার কেন?
ও বাবু তোমার মুখের মধ্যে এত খিদে কেন?
হা করলে আল-জিব বেয়ে লালা ঝরে!
কতদিন ধরে উপোষী তুমি?
তোমার প্রেমের ভাষায় বড় হিংস্রতা
শুধুই মাখামাখি, মারামারি, ছানাছানি
আমার আর কি? যা চাও নিয়ে নাও
কড়ি ফেলতে ভুলনা শুধু
ও বাবু দু'ঢোক মদ গিলেই
এমন কান্না জুড়ে দিলে কেন?
তুমি বড্ড বেশী ভালবাসার কাঙ্গাল
আমি কোথা থেকে দেব তোমায়
তুমি দেবে আমায় একটা চার দেয়াল?
বুনে দেবে একটা সম্পর্কের মায়া জাল
একটা উনুন, গণ্ডা গণ্ডা বাচ্চার শোরগোল
আমি রোজ তাদের কপালে কাজলের ফোটা দেব
দেখ না দুনিয়া জোড়া কেমন হিংসার নজর
দেবে না?
জানি সে দেবার ক্ষমতা তোমার নেই
আর ভালবাসা? সে দেবার ক্ষমতা আমারও নেই
তাই এবার মায়া কান্না ছাড়
চাষবাস যা করার কর
সে ভাবে খুশি লাঙ্গল চালাও
তারপর বাপু বিদায় হও
ক্ষুধার্ত নেকড়ের নির্লজ্জতা কেন?
হাতে এত জোর, নখে এত ধার কেন?
ও বাবু তোমার মুখের মধ্যে এত খিদে কেন?
হা করলে আল-জিব বেয়ে লালা ঝরে!
কতদিন ধরে উপোষী তুমি?
তোমার প্রেমের ভাষায় বড় হিংস্রতা
শুধুই মাখামাখি, মারামারি, ছানাছানি
আমার আর কি? যা চাও নিয়ে নাও
কড়ি ফেলতে ভুলনা শুধু
ও বাবু দু'ঢোক মদ গিলেই
এমন কান্না জুড়ে দিলে কেন?
তুমি বড্ড বেশী ভালবাসার কাঙ্গাল
আমি কোথা থেকে দেব তোমায়
তুমি দেবে আমায় একটা চার দেয়াল?
বুনে দেবে একটা সম্পর্কের মায়া জাল
একটা উনুন, গণ্ডা গণ্ডা বাচ্চার শোরগোল
আমি রোজ তাদের কপালে কাজলের ফোটা দেব
দেখ না দুনিয়া জোড়া কেমন হিংসার নজর
দেবে না?
জানি সে দেবার ক্ষমতা তোমার নেই
আর ভালবাসা? সে দেবার ক্ষমতা আমারও নেই
তাই এবার মায়া কান্না ছাড়
চাষবাস যা করার কর
সে ভাবে খুশি লাঙ্গল চালাও
তারপর বাপু বিদায় হও

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন