পৃষ্ঠাসমূহ


ভালবাসা তুমি

খুশী তুমি দুঃখ তুমি
স্বপ্ন তুমি আশা তুমি
হাজার কাজের ভিড়ে
এটুকরো অবসর তুমি
বিশ্ব জনসংখ্যায় একমাত্র মানবী তুমি
দীর্ঘ ক্লান্তিতে শান্তি তুমি
রাত্রির আধার তুমি
একাকীত্বের সঙ্গী তুমি
স্বপ্ন বোনার মিহিন সুতা
মরিচিকার পেছন ছোটা
সুখ কিংবা দুঃখ তুমি
হয়ত কার জীবন তুমি
সাকি তুমি সুরা তুমি
পান পাত্রের মাতাল তুমি
পাগলের পাগলী তুমি
পাওয়া না পাওয়ার জুয়ার টেবিল
হরতন রইতন ইস্কাপানের টেক্কা তুমি
প্যাকেটে শেষ সিগারেট তুমি
পথিকের পথ তুমি
অবিশ্রান্ত পথ চলা তুমি
ভালবাসা তুমি শেষ আশ্রয়
হয়ত কার জীবন তুমি

কোন মন্তব্য নেই: