পৃষ্ঠাসমূহ


মনে মনে

ভাবটা এমন দেখছ তুমি,
তাই মুচকি করে হাসছি আমি।
শুনছি তুমি বলছ কথা,
খাচ্ছ চিবিয়ে আমার মাথা।
বসেছ এসে পাশে যেন,
মুখটা এত গম্ভীর কেন?
দেখছি তুমি লিখছ কি?
ভালবাসার কথাটি?
বসে বসে শুনছ গান,
যাচ্ছে জুড়িয়ে আমার প্রাণ।
তলিয়ে আছ গভীর ঘুমে,
বুকটা আমার বালিশ করে।
সারাদিন বসে আঁকি,
হাবিজাবি কত ছবি।
রাতে যখন সবাই ঘুমায়,
কেন যেন খুব কান্না পায়।

কোন মন্তব্য নেই: