পৃষ্ঠাসমূহ


রোদ্রিতা আমার ভীষণ ইচ্ছা করে


















রোদ্রিতা আমার ভীষণ ভালবাসতে
  ইচ্ছা করে
 ভীষণ ভীষণ ভীষণ ভীষণ ভীষণ ভালবাসতে
  ইচ্ছা করে
 ঘুম চুরি করা লাল দুই চোখ নিয়ে
 তোমার অফিস যাবার পথে দাড়িয়ে থাকতে
  ইচ্ছা করে
 তোমার হাতে কাঁচা প্রেমের পদ্য ধরিয়ে দিয়ে পালিয়ে যেতে
  ইচ্ছা করা
 রোদ্রিতা তোমার কটমট প্রত্যাখ্যান চোখের সামনে
 মাথা নিচু করে বেহায়ার মত হাঁসতে
  ইচ্ছা করে
 সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু তোমাকেই দেখতে
  ইচ্ছা করে
 বুক পকেটে তোমার ছবি নিয়া শহরময় ঘুরতে
  ইচ্ছা করে
 রোদ্রিতা তোমার ঘর কন্নার ডাল ঘুটনি হতে আমার অনেক
  ইচ্ছা করে
 শাড়ি হাতে তোমার স্নান ঘরের দরজায় দাড়িয়ে থাকতে
  ইচ্ছা করে
 তুমি হাত বাড়ালে ডাকাত এর মত
 হুর-মুরিয়ে তোমার স্নান ঘরে ডুকে যেতে
  ইচ্ছা করা
 তিরটিরে কাঁপা যৌবনে তোমাকে আমূলে বিদ্ধ করতে
  ইচ্ছা করে
 রোদ্রিতা তোমার গায়ে মাতৃত্বের গন্ধ পেতে আমার অনেক
  ইচ্ছা করে
 আমার বাড়ি ফেরার পথে তোমার উদ্বিগ্ন দুটি চোখ দেখতে
  ইচ্ছা করে
 নতজানু হোয়ে তোমায় ব্যতিব্যস্ত করার জন্য ক্ষমা চাইতে
  ইচ্ছা করে
 রোদ্রিতা তোমার চোখের সামনে আমার বৃদ্ধ হতে
  ইচ্ছে করে
 আমার ভীষণ ভীষণ ভীষণ ভীষণ ভালবাসতে
  ইচ্ছা করে
 রোদ্রিতা তুমি আমার ভালবাসা হবে?

কোন মন্তব্য নেই: