আমি দমকা বাতাস
তোকে ছুঁয়ে দিয়ে
পালিয়ে যাব
আমি পূর্ণিমায় ভরা জ্যোৎস্না
রূপালি আলোয় তোর দু'কুল ভাসিয়ে
আমাবস্যায় হারিয়ে যাব
আমি কালবৈশাখ এ কুড়িয়ে
পাওয়া শীলাখন্ড, তুই গালে
চেপে ধরতেই বাতাসে ফুরিয়ে যাব
আমি হাওয়াই মিঠাই, তুই
গালে পুরতেই আমি নাই
আমি রঙ্গিন ফানুস
তুই আকাশে ওড়াতেই ,বিন্দু হয়ে
মেঘের ওপারে চলে যাব
আমি ঘন বর্ষার জল
তোর জানালার কাঁচে ঝাঁপিয়ে পরা গন
তপ্ত সূর্য হাসলেই মিলিয়ে যাব
আমি? আমি কিছু নই
আমি কেউ নই
আমি তোর রক্তে মিশে যাওয়া
লোহিত কণিকা
ভালবাসা আমার নাম।
তোকে ছুঁয়ে দিয়ে
পালিয়ে যাব
আমি পূর্ণিমায় ভরা জ্যোৎস্না
রূপালি আলোয় তোর দু'কুল ভাসিয়ে
আমাবস্যায় হারিয়ে যাব
আমি কালবৈশাখ এ কুড়িয়ে
পাওয়া শীলাখন্ড, তুই গালে
চেপে ধরতেই বাতাসে ফুরিয়ে যাব
আমি হাওয়াই মিঠাই, তুই
গালে পুরতেই আমি নাই
আমি রঙ্গিন ফানুস
তুই আকাশে ওড়াতেই ,বিন্দু হয়ে
মেঘের ওপারে চলে যাব
আমি ঘন বর্ষার জল
তোর জানালার কাঁচে ঝাঁপিয়ে পরা গন
তপ্ত সূর্য হাসলেই মিলিয়ে যাব
আমি? আমি কিছু নই
আমি কেউ নই
আমি তোর রক্তে মিশে যাওয়া
লোহিত কণিকা
ভালবাসা আমার নাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন