পৃষ্ঠাসমূহ


যাবত জীবন কারাদণ্ড

তোর স্বপ্নগুলো  সাজাব বলে
রং চুরি করেছিলাম প্রজাপতির ডানা থেকে
তোর রঙ্গিন ঘুড়ির দুটো পাখা চাই বলে
একটা দুরন্ত ঈগলের ডানা কেটে নিয়েছিলাম
তোর জ্যোৎস্না বিলাসের কথা চিন্তা করে
চাঁদটাকে পূর্ণিমায় আটকে দিয়েছিলাম গোটা দু'মাস
তোর জন্য একটা মালা গাঁথব বলে
হাজার জোনাকির প্রাণ বধ করে ছিলাম
তুই বৃষ্টি পছন্দ করিস বলে
মেঘগুলো সব বুক পকেটে পুরেছিলাম
অনাহারে মরল অসহায় কৃষক
তোর জন্যই তো পাগলা প্রেমিকের
হাত থেকে গোলাপ ছিনিয়ে দৌড়ে পালালাম
মনে আছে পদ্ম পাতর জল জমিয়ে ছিলাম যে?
আর এতগুলো পাপ আর অপরাধের কারণে
নিষ্ঠুর আদালত রায় শোনাল ভালবাসার
যাবত জীবন কারাদণ্ড
কিন্তু পদ্ম পাতার জলগুলো যে
রয়ে গেছে এখনও আমার কাছে
জমিয়ে রেখেছি বুকের মধ্যে

কোন মন্তব্য নেই: