দূর নীহারিকার ক্ষীণ আলোর মত
জেগে আছ তুমি আমার
সমস্ত সত্তা জুড়ে
উদ্ভ্রান্ত এ ঢেউ এর সাগরে
আমি পাল তুলেছি
শুধু তোমাকেই সত্য মেনে
শত সহস্র আলোক বর্ষ দূরে তুমি
আমার চোখ পুড়ে যায় তৃষ্ণায়
আমার দিন কেটে যায়
বৃথা স্বপ্নের জাল বুনে
আমার বুকে কোকিলের নিঃসঙ্গতা
আমার বুকের মধ্যে পলাশের আগুন
আরও একটা বসন্ত চলে যায় অবেলায়
তুমি জেগে থাক দূর নীহারিকার
ক্ষীণ আলোর মত
উদ্ভ্রান্ত এ নাবিকের বুকে
আমি পাল তুলেছি
শুধু তোমাকেই সত্য মেনে
আমার চোখ পুড়ে যায় তৃষ্ণায়
আমার দিন কেটে যায়
বৃথা স্বপ্নের জাল বুনে
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন