পৃষ্ঠাসমূহ


নক্ষত্রের গল্প














এক একটা মৃত নক্ষত্র
জোনাকি হয়ে নেমে আসে
শত সহস্র বছরের পুরনো রাতের আধারে
চাঁদের সঙ্গী হয়ে, নিঃসঙ্গতা আলিঙ্গন করে
নেয় এই অদ্ভুত মায়াবী আধার
ঝি ঝি পোকার সুরের মূর্ছনার সাথে
তাল মিলিয়ে বাতাস
দুলিয়ে দিয়ে যায় সোনালী ধানের শীষ
আর বাতাসে ছড়িয়ে দেয় মাদকতা
নিশাচরের ঘুম ভেঙ্গে যায়
রাতের মৌন কোলাহলে
চিলে কোঠার কার্নিশে নিজেদের
উষ্ণতা ভাগ করে নেয়
শুভ্র পায়রা দম্পতি
নিশ্চল পাথর হয়ে কাপালিক সাধুর ছদ্মবেশে
কান পেতে শুনি সেই বকবাকুম ধ্বনি
প্রেমিকার শেষ চুম্বন
একরাশ বিষ ঢেলে দিয়ে উড়ে যায়
ধোয়া হয়ে
রাতের আধারের মতই পুরনো কিছু বোধ
কাজ করে মস্তিষ্কের নিউরনে
এমন সময় একটা জোনাকি
ফিসফিসিয়ে শোনায় এন্ড্রোমিডার গল্প
কালপুরুষের তীর বিদ্ধ করেছে যার
ভালবাসার হৃদয়
আর ডেলফিনাসকে হারানোর বেদনায়
এসকরপিওর বিষে এন্ড্রোমিডার আত্মহনন
অবশেষে এন্ড্রোমিডা আর ডেলফিনাস জোনাকি
হয়ে নেমে আসে পৃথিবীর কোলে
একটা ক্ষুধার্ত নেকড়ের হঠাৎ চিৎকারে শিউরে উঠি
জোনাকির সাথে অদ্ভুত ভাবে মিলে যায়
পুরনো একটা গল্প
হাত পেতে জোনাকিকে তালু বন্ধী করতেই
আমি রূপান্তরিত হয়ে যাই
একটা জোনাকিতে
আর শত সহস্র রাত অপেক্ষায় থাকি
তোমার জোনাকিতে রূপান্তরিত হওয়ার অপেক্ষায়.......

কোন মন্তব্য নেই: