আমি ক্লান্ত হই
অপেক্ষাদের ক্লান্তি নেই
ওরা ঠিক জেগে থাকে
ওরা রাজপথে বসে থাকে রক্ত ছড়াবে বলে
আগুন জ্বালাবে বলে
দুর্ভিক্ষের অন্ন হবে বলে
নিষ্পেষিত মানুষের চোখের জ্যোতি বাড়াবে বলে
অপেক্ষারা বসে থাকে কিশোর তরুণ হবে বলে
তার রক্তে ভালবাসার বিদ্রোহ বুনে দেবে বলে
ওরা বসে থাকে কার্ল মার্কসের জন্য
মেহেদী আলাইওয়াসসাল্লামের জন্য
ডাস্টবিন খাদ্য গুদাম হবে না বলে
মনুষ্যত্বের শিক্ষা বিকবে বলে
ওরা জেগে থাকে সীমান্তের কাঁটাতার উপড়ে দেবে বলে
ওরা শ্রেণীহীন সমাজের স্বপ্ন নিয়ে জেগে থাকে
ওরা গড়ে তোলে অবৈধ অস্ত্রের গুদাম
সমাজের মুখে থুথু দেয়া গান
জেগে জেগে তালিকা গড়ে
কে কে প্রাণ দেবে পরবর্তী মিছিলে
অপেক্ষা যুগে যুগে জন্ম দেয়
তিতুমির খুদি রাম
তবু ফেলানীরা ঝুলে থাকে কাঁটাতারে
পথে পথে পরে থাকে
অভাগার টুকরো টুকরো সন্তান
বাতাসে ভাসে আজও ধর্ষিতের হাহাকার
আমি ক্লান্ত হই
অপেক্ষাদের ক্লান্তি নেই
ওরা আবারও মিছিলে মিছিলে
শ্লোগানে শ্লোগানে ছড়িয়ে দেবে
বিদ্রোহের আগুন
ওরা মায়ের আচল ছেড়ে
বেরিয়ে যাবে পথে পথে
প্রেমিকাকে আপাতত শোনাবে না আর রবীন্দ্রনাথের গান
ওরা বিদ্রোহীর কবির বিদ্রোহ হবে
শিকল পরার ছলেই ভাঙ্গবে শেকল
জোতদার আড়তদার সিন্ডিকেট
ডান বাম রাজনীতি অ-রাজনীতি
সব কিছু ধুয়ে মুছে হবে সাফ
আমি ক্লান্ত হয়ে
মেনে নিয়েছি আপোষ রফার দৈনন্দিন জীবন
আগুনে মিছিলে হত্যায় ধর্ষণে লুণ্ঠনে
চোরাবাজারী কালোবাজারি মাফিয়া সিন্ডিকেট
মায়ের আচলে টান পরলে
ভান করে থাকি না দেখে
আমার ক্লান্তি আসে তাই
মেনে চলি সাংসারিক নিরাপদ উষ্ণতা
সেদিন চলে গেছে
অপেক্ষারাও আজ ক্লান্ত
ওরা আর মেনে নেবে না
আপোষ রফার জীবন
এখন সময় ছিনিয়ে নেবার
রোজ রোজ যুদ্ধে যাবার
সৈনিকের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় প্রতিক্ষণ
যেকোনো মুহূর্তে উঠবে হুংকার
জ্বলবে দাবানল
তিরিশ লক্ষের ঋণ শোধাতে
দু লক্ষের ইজ্জত বাঁচাতে
যে কোন মুহূর্তে ওরা
আবার শপথ নেবে স্বাধীনতার
অপেক্ষাদের ক্লান্তি নেই
ওরা ঠিক জেগে থাকে
ওরা রাজপথে বসে থাকে রক্ত ছড়াবে বলে
আগুন জ্বালাবে বলে
দুর্ভিক্ষের অন্ন হবে বলে
নিষ্পেষিত মানুষের চোখের জ্যোতি বাড়াবে বলে
অপেক্ষারা বসে থাকে কিশোর তরুণ হবে বলে
তার রক্তে ভালবাসার বিদ্রোহ বুনে দেবে বলে
ওরা বসে থাকে কার্ল মার্কসের জন্য
মেহেদী আলাইওয়াসসাল্লামের জন্য
ডাস্টবিন খাদ্য গুদাম হবে না বলে
মনুষ্যত্বের শিক্ষা বিকবে বলে
ওরা জেগে থাকে সীমান্তের কাঁটাতার উপড়ে দেবে বলে
ওরা শ্রেণীহীন সমাজের স্বপ্ন নিয়ে জেগে থাকে
ওরা গড়ে তোলে অবৈধ অস্ত্রের গুদাম
সমাজের মুখে থুথু দেয়া গান
জেগে জেগে তালিকা গড়ে
কে কে প্রাণ দেবে পরবর্তী মিছিলে
অপেক্ষা যুগে যুগে জন্ম দেয়
তিতুমির খুদি রাম
তবু ফেলানীরা ঝুলে থাকে কাঁটাতারে
পথে পথে পরে থাকে
অভাগার টুকরো টুকরো সন্তান
বাতাসে ভাসে আজও ধর্ষিতের হাহাকার
আমি ক্লান্ত হই
অপেক্ষাদের ক্লান্তি নেই
ওরা আবারও মিছিলে মিছিলে
শ্লোগানে শ্লোগানে ছড়িয়ে দেবে
বিদ্রোহের আগুন
ওরা মায়ের আচল ছেড়ে
বেরিয়ে যাবে পথে পথে
প্রেমিকাকে আপাতত শোনাবে না আর রবীন্দ্রনাথের গান
ওরা বিদ্রোহীর কবির বিদ্রোহ হবে
শিকল পরার ছলেই ভাঙ্গবে শেকল
জোতদার আড়তদার সিন্ডিকেট
ডান বাম রাজনীতি অ-রাজনীতি
সব কিছু ধুয়ে মুছে হবে সাফ
আমি ক্লান্ত হয়ে
মেনে নিয়েছি আপোষ রফার দৈনন্দিন জীবন
আগুনে মিছিলে হত্যায় ধর্ষণে লুণ্ঠনে
চোরাবাজারী কালোবাজারি মাফিয়া সিন্ডিকেট
মায়ের আচলে টান পরলে
ভান করে থাকি না দেখে
আমার ক্লান্তি আসে তাই
মেনে চলি সাংসারিক নিরাপদ উষ্ণতা
সেদিন চলে গেছে
অপেক্ষারাও আজ ক্লান্ত
ওরা আর মেনে নেবে না
আপোষ রফার জীবন
এখন সময় ছিনিয়ে নেবার
রোজ রোজ যুদ্ধে যাবার
সৈনিকের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় প্রতিক্ষণ
যেকোনো মুহূর্তে উঠবে হুংকার
জ্বলবে দাবানল
তিরিশ লক্ষের ঋণ শোধাতে
দু লক্ষের ইজ্জত বাঁচাতে
যে কোন মুহূর্তে ওরা
আবার শপথ নেবে স্বাধীনতার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন