তুমি একবার অবৃত্তি করলে
আমার কবিতা পায় অমরত্বের স্বাদ
তুমি ভালবাসলেই
সে গল্পে লেখা হয় ইতিহাস
তুমি পাশে থাকলেই
ভীষণ ভাল লাগে এ পৃথিবী
পছন্দের যা ছিল হারিয়ে ফেলেছি
জীবন নামের ধূর্ত বনিকের কাছে
সব হারিয়েছি বলেই
আকাশের শূন্যতা বাসা বেধেছে
আমার একাকীত্বের বুকে
অন্তত একবার তুমিও হারিয়ে ফেল
তোমার হৃদয়
পায়েলের ঝংকার তুলে
চলে এস আমার ভুবনে
তুমি একবার অবৃত্তি করলে
আমার কবিতা পায় অমরত্বের স্বাদ
তুমি ভালবাসলেই
সে গল্পে লেখা হয় ইতিহাস
আমার কবিতা পায় অমরত্বের স্বাদ
তুমি ভালবাসলেই
সে গল্পে লেখা হয় ইতিহাস
তুমি পাশে থাকলেই
ভীষণ ভাল লাগে এ পৃথিবী
পছন্দের যা ছিল হারিয়ে ফেলেছি
জীবন নামের ধূর্ত বনিকের কাছে
সব হারিয়েছি বলেই
আকাশের শূন্যতা বাসা বেধেছে
আমার একাকীত্বের বুকে
অন্তত একবার তুমিও হারিয়ে ফেল
তোমার হৃদয়
পায়েলের ঝংকার তুলে
চলে এস আমার ভুবনে
তুমি একবার অবৃত্তি করলে
আমার কবিতা পায় অমরত্বের স্বাদ
তুমি ভালবাসলেই
সে গল্পে লেখা হয় ইতিহাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন