রোদ্রিতা কেমন আছ?
আমি হয়ে আছি বড় এলোমেলো
কয়েক পেগ ভোদকা আর এটলাস বিয়ারের
মাথা ব্যথা নিয়ে তোমাকে লিখতে বসেছি
আজ প্রভাতের সূর্য দেখেছ?
পাখিগুলো ছুয়ে ছিল ডানা
গভীর ঘুমে আমি হয়ত স্বপ্ন দেখেছি
... যখন ঘুম থেকে উঠলাম তখন পড়ন্ত বিকেল
সূর্যটা হাই তুলছে ঘুমোবে বলে
আমি জেগে উঠতেই বুকের মধ্যে নড়েচড়ে
কষ্টগুলো জানান দিয়ে গেল তারা দিব্যি জেগে আছে
রাতের আধারে পরীগুলো চলে গেল ভুল ঠিকানায়
আমি নিজের সাথে আড্ডা দিতে
বন্ধুদের ফাকি দিয়ে
মোবাইল সাইলেন্ট করে
এই ব্যস্ত শহরের জ্যাম ঠেলে
পৌছে গেলাম সুরিখানায়
ফিরতি পথে ভয় হচ্ছিল
চার চাকার কোন দানব
আমাকে মেরে না ফেলে আবার
ঘরে ফিরেছি কিংবা কোন জেলখানা
কি জানি আজকাল পুরো পৃথিবীকেই
একটা মস্তবড় জেলখানা মনে হয়
তুমি আমি আমরা সকলেই তা কয়েদী
হয়ত আমাদের কৃতকর্ম অনুযায়ী
এক একজনের কঠিন থেকে কঠিনতর জীবন যাপন
কিন্তু আমি অনেক খুজেও আমার
অপরাধনামার কেস সটাডি পাচ্ছি না
কি অপরাধে হাজতবাস সেটা জানলে
অন্তত একটু সান্তনা থাকতো
রোদ্রিতা কেমন আছ?
আমি হয়ে আছি বড় এলোমেলো
আচ্ছা শোন কখনো সময় হলে
আমার কবিতার বইগুলো
একটু গুছিয়ে দিয়ে যেও
কি দেবে না?
আমি হয়ে আছি বড় এলোমেলো
কয়েক পেগ ভোদকা আর এটলাস বিয়ারের
মাথা ব্যথা নিয়ে তোমাকে লিখতে বসেছি
আজ প্রভাতের সূর্য দেখেছ?
পাখিগুলো ছুয়ে ছিল ডানা
গভীর ঘুমে আমি হয়ত স্বপ্ন দেখেছি
... যখন ঘুম থেকে উঠলাম তখন পড়ন্ত বিকেল
সূর্যটা হাই তুলছে ঘুমোবে বলে
আমি জেগে উঠতেই বুকের মধ্যে নড়েচড়ে
কষ্টগুলো জানান দিয়ে গেল তারা দিব্যি জেগে আছে
রাতের আধারে পরীগুলো চলে গেল ভুল ঠিকানায়
আমি নিজের সাথে আড্ডা দিতে
বন্ধুদের ফাকি দিয়ে
মোবাইল সাইলেন্ট করে
এই ব্যস্ত শহরের জ্যাম ঠেলে
পৌছে গেলাম সুরিখানায়
ফিরতি পথে ভয় হচ্ছিল
চার চাকার কোন দানব
আমাকে মেরে না ফেলে আবার
ঘরে ফিরেছি কিংবা কোন জেলখানা
কি জানি আজকাল পুরো পৃথিবীকেই
একটা মস্তবড় জেলখানা মনে হয়
তুমি আমি আমরা সকলেই তা কয়েদী
হয়ত আমাদের কৃতকর্ম অনুযায়ী
এক একজনের কঠিন থেকে কঠিনতর জীবন যাপন
কিন্তু আমি অনেক খুজেও আমার
অপরাধনামার কেস সটাডি পাচ্ছি না
কি অপরাধে হাজতবাস সেটা জানলে
অন্তত একটু সান্তনা থাকতো
রোদ্রিতা কেমন আছ?
আমি হয়ে আছি বড় এলোমেলো
আচ্ছা শোন কখনো সময় হলে
আমার কবিতার বইগুলো
একটু গুছিয়ে দিয়ে যেও
কি দেবে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন