জানিনি আমি কিছুই
শুনিনি কোন কথা
যাচাই করিনি কষ্টি পাথরে
বর্ষায় ভিজে আমি ছিলাম সুখে
রৌদ্র খরতাপে পুড়ে পুড়ে
... নিজেকে বুঝিয়েছি এ এমনই
দূর হতে দূরে যেতে যেতে আমি
শুনেছি কি সে গান
মিথ্যা প্রলাপ বকে
নিজেকে বুঝিয়েছি এ এমনই
সবটুকু নিঃশেষ হলে
হাহাকার বুকে পিষে
সামাজিকতার হাসি হেসেছি কতবার
আর যে জিতে গেল
প্রতিটি মিথ্যা চালে
প্রশ্ন জাগে
সে আসলে কি পেল?
হারজিতেরই বুঝি খেলা ছিল
তবে কে হারল কে জিতল?
আমি হাসি; মাতাল হই
দেশী কিংবা বিদেশী লেবেলে
আর মনে মনে বলি এ এমনই
মাতাল হওয়া যদি হেরে যাওয়া হয়
সুস্থ মস্তিষ্কে তুমি কতটুকু জিতলে?
আসলে কিছুতেই কিছু নয়
আমরাই ছিলাম গুটি
ভালবাসা খেলে গেছে দারূন ধূর্ততায়
এ এমনই
শুনিনি কোন কথা
যাচাই করিনি কষ্টি পাথরে
বর্ষায় ভিজে আমি ছিলাম সুখে
রৌদ্র খরতাপে পুড়ে পুড়ে
... নিজেকে বুঝিয়েছি এ এমনই
দূর হতে দূরে যেতে যেতে আমি
শুনেছি কি সে গান
মিথ্যা প্রলাপ বকে
নিজেকে বুঝিয়েছি এ এমনই
সবটুকু নিঃশেষ হলে
হাহাকার বুকে পিষে
সামাজিকতার হাসি হেসেছি কতবার
আর যে জিতে গেল
প্রতিটি মিথ্যা চালে
প্রশ্ন জাগে
সে আসলে কি পেল?
হারজিতেরই বুঝি খেলা ছিল
তবে কে হারল কে জিতল?
আমি হাসি; মাতাল হই
দেশী কিংবা বিদেশী লেবেলে
আর মনে মনে বলি এ এমনই
মাতাল হওয়া যদি হেরে যাওয়া হয়
সুস্থ মস্তিষ্কে তুমি কতটুকু জিতলে?
আসলে কিছুতেই কিছু নয়
আমরাই ছিলাম গুটি
ভালবাসা খেলে গেছে দারূন ধূর্ততায়
এ এমনই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন