পৃষ্ঠাসমূহ


তুমি কি আমায় প্রশ্ন করবে?

এস এখানে এসে বস
অত দূরে নয়
আমার কাছে এসে বস
কি হয়েছে তোমার?
এমন আলুথালু বেশ
চোখ এমন পাগল পাগল কেন?
প্রচুর সিগারেট খাচ্ছ বুঝি?
সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়?
শেভ করনা কেন?
জামার বোতাম খোলা কেন?
তোমাকে কে নামিয়ে দিয়ে গেল?
এদিক সেদিক কি দেখ?
কি খোজ তুমি?
আমার দিকে তাকও
তুমি কবিতা লিখছ না?
তুমি কি ক্লান্ত?
ভাত খাবে?
ঘুমবে তুমি?
কিছু কি চাই তোমার?
আমি কি চলে যাব?.......

কোন মন্তব্য নেই: