কি চাই তোমার?
বল কি আছে আমার
এমন অমূল্য তোমাকে দেবার?
নিতে চাওতো এই দুটি হাত নাও
ওতে শ্রমিকের শক্তি আছে
সেরে নিও তোমার দৈনন্দিন কাজ
নইলে এই দুটি চোখ নাও
ওতে আছে অজস্র অপূর্ণ স্বপ্ন
সাদা কালো ছায়াছবির মত
দেখে নিও কখনো মিললে অবসর
নিতে চাইছো তো আমার
শরীরের ঘ্রাণ নিয়ে যাও
ওতে মিশে আছে পুরুষের ঘাম
নইলে নাও যেটুকু আছে সঞ্চয়
কিনে নিও এক গোছা গন্ধরাজ
হাসছো কেন?
নিঃস্ব কবির এতটুকু-ইতো সম্বল
কি চাইছো তুমি?
সে আমি কি করে বল দেই?
ও ব্যাটা বড় নিমকহারাম
ও এখন আর থাকেনা
এ বুকের খাঁচায়
শুনেছি সে করছে পরনারীর সংসার
সে নারীর আছে স্বামী-সন্তান
ননদ, দেবর, শ্বশুর-শ্বাশুড়ী
কত শত সম্পর্কের কচকচানি
লোকমুখে শুনি সেই নারী
মাঝেমাঝে হঠাৎ মনে হলে
তার দিকে চেয়ে ফেলে চাপা দীর্ঘশ্বাস
মাসের বেশীরভাগ দিনই পড়ে থাকে অবহেলায়
তাই মাঝে মাঝে বলি
হে হৃদয়! ব্যাটা ফিরে আয়
এখনো ফুরায় নি সময়
কে শোনে কার কথা
শেষ খবর পেয়েছি সে নাকি
ব্যাপক বিবাগী
আপন তার যে কোন নারী
সবার মাঝেই সে খোজে
পুরনো ক্ষতের ছবি
তুমি নাহয় অন্য কিছু চাও
তুমি বরং আপাতত
নিরাশ্রয় মধ্যমা নাও
শক্ত হাতে ধরে রেখ
ও কিন্তু বড্ড অসহায়
বল কি আছে আমার
এমন অমূল্য তোমাকে দেবার?
নিতে চাওতো এই দুটি হাত নাও
ওতে শ্রমিকের শক্তি আছে
সেরে নিও তোমার দৈনন্দিন কাজ
নইলে এই দুটি চোখ নাও
ওতে আছে অজস্র অপূর্ণ স্বপ্ন
সাদা কালো ছায়াছবির মত
দেখে নিও কখনো মিললে অবসর
নিতে চাইছো তো আমার
শরীরের ঘ্রাণ নিয়ে যাও
ওতে মিশে আছে পুরুষের ঘাম
নইলে নাও যেটুকু আছে সঞ্চয়
কিনে নিও এক গোছা গন্ধরাজ
হাসছো কেন?
নিঃস্ব কবির এতটুকু-ইতো সম্বল
কি চাইছো তুমি?
সে আমি কি করে বল দেই?
ও ব্যাটা বড় নিমকহারাম
ও এখন আর থাকেনা
এ বুকের খাঁচায়
শুনেছি সে করছে পরনারীর সংসার
সে নারীর আছে স্বামী-সন্তান
ননদ, দেবর, শ্বশুর-শ্বাশুড়ী
কত শত সম্পর্কের কচকচানি
লোকমুখে শুনি সেই নারী
মাঝেমাঝে হঠাৎ মনে হলে
তার দিকে চেয়ে ফেলে চাপা দীর্ঘশ্বাস
মাসের বেশীরভাগ দিনই পড়ে থাকে অবহেলায়
তাই মাঝে মাঝে বলি
হে হৃদয়! ব্যাটা ফিরে আয়
এখনো ফুরায় নি সময়
কে শোনে কার কথা
শেষ খবর পেয়েছি সে নাকি
ব্যাপক বিবাগী
আপন তার যে কোন নারী
সবার মাঝেই সে খোজে
পুরনো ক্ষতের ছবি
তুমি নাহয় অন্য কিছু চাও
তুমি বরং আপাতত
নিরাশ্রয় মধ্যমা নাও
শক্ত হাতে ধরে রেখ
ও কিন্তু বড্ড অসহায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন