পৃষ্ঠাসমূহ


ভালবাসা ফিরে গেছে চিরবসন্তের দেশে

এখানে বড্ড শীতের প্রকোপ
উষ্ণতা নেই কোথাও
ঠাণ্ডা হাত শীতল চাহনি
হৃদয়গুলো ঢেউহীন অস্থির
দেবদারুর বুক থেকে ঝরে পরা
শুকনো পাতার বুকে শুধুই
কষ্টের ক্ষত
বিশ্বাসঘাতক সূর্যের হাসি
কুয়াশার বুক চিরে
পথ দেখাবে না কখনো
নিশুতি পেঁচার বোবা কান্নার ধ্বনি
প্রতিধ্বনি হয়ে ফিরে এসে
বারবার স্মরণ করিয়ে দেয়
এখানে জীবন মানে মৃত্যুর অপেক্ষা
এখানে সুন্দর নেই, সুন্দর
পথ ভুলে হারিয়ে গেছে গত
শতাব্দীগুলোতে, ফিরে আসেনি কখনো
বসন্ত আসার আগেই চৈত্রের খরতাপে
পুড়ে যাবে পৃথিবীর স্তন
তাই এখানে ভালবাসা নেই
ভালবাসা ফিরে গেছে চিরবসন্তের দেশে

কোন মন্তব্য নেই: