পৃষ্ঠাসমূহ


আজন্ম অসভ্য

অনন্তের পথে হেটে হেটে
যুবকেরা ক্লান্ত হলে পর
এসে বসে স্রোতস্বিনী নদীটির পাশে
আজলা ভরে চোখে মুখে জল ছিটায়
ঠান্ডা শীতল জলে খোজে দুদন্ডের অবসর
আরবের রক্তক্ষয়ী যুদ্ধের শেষে
যুবকেরা শীতার্ত মরুভূমীর রাতে
উষ্ণতার খোজে ভীড় জমায় পান্থশালায়
দু'চার গ্লাস উল্টে দিয়ে ভুলে যেতে
চায় শত্রুর ভীতু চোখে মৃত্যুর ছাপ
যুবতীর কোমল আঙ্গুল বেয়ে হারিয়ে যায়
কালসিটে হয়ে যাওয়া রক্তের দাগ
সারাদিনের ক্লান্তি মুছে দিয়ে এই সব যুবকেরা
জ্যাোস্নার আধারে ফসলী করে তোলে বিরান মাঠ
শত শত কালো মানুষের রক্তের
নদী বেয়ে তুলে আনা হীরক খন্ডে
যুবকের নেই কোন অভিলাষ
এই সব যুবকেরা! এই সব যুবকেরা!
বৃক্ষমাতার অশ্রু মুছে দিয়ে
পৃথিবীর থেকে ছিনিয়ে নিয়েছে হিংস্র কুঠার
এরাই কামান আর বারুদের পোড়া
কটু গন্ধ বাতাসে ছড়িয়ে দিয়ে
করে গেছে হিংস্র উল্লাস
তারপর হয়ে গেছে ধূসর ইতিহাস

কোন মন্তব্য নেই: