পৃষ্ঠাসমূহ


"আমি ভাল আছি"

আচ্ছা বলতো হয়েছে কি?
কলম খুঁজে পাচ্ছ না?
হাতের লেখা বিচ্ছিরি হয়ে গেছে বুঝি?
নাকি নীল খাম খুঁজছও?
সাদা হলে কি এমন ক্ষতি?
রাত জাগছ বলে মা খুব বকছেন আজকাল?
তাই বুঝি মন খারাপ?
দিনভর ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছ দিন?
ঘরকন্না ফেঁদে বস-নিতো?
জামাই বুঝি ভীষণ বদরাগী?
বাচ্চাগুলো কি দুষ্টের শিরোমণি?
এসব কিছুই নয়?
তবে দু'লাইন লিখতে কেন এত কিপ্টেমী?
আজকাল চিঠি লেখার চল নাই?
মোবাইল, এসএমএস, ইনস্ট্যান্ট ম্যাসেজ?
কিন্তু আমার যে একটা চিঠি চাই
-"আমি ভাল আছি"
কষ্ট করে এতটুকু লিখে দিও লক্ষ্মীটি....

কোন মন্তব্য নেই: