পৃষ্ঠাসমূহ


স্বরচিত কারাগার

মানুষের ভেতরে বাস করে
বেদে সাপুড়ে
বোহেমিয়ান জীবন বেছে নেয়া
অদ্ভুত ছেলে
কখনও চিরকুমার গ্রাম্য গায়েন
টগবগিয়ে ছুটে চলা আরবের বেদুইন
সুমেরু কুমেরু বিস্তৃত এ বিশাল কারাগারে
তবু মানুষ গড়ে তোলে জেলখানা
নিজেকেই বন্দী করে

কোন মন্তব্য নেই: