পৃষ্ঠাসমূহ


কবি

রোজ রোজ বেদনা আষ্টেপৃষ্টে
জড়িয়ে ধরে আমায়
আমাকে নাকি ভীষন পোড়াবে
অথৈ কষ্টের নীলে
আমি ভয় পাই না
শংকিত হই না মোটেই
ওরা জানে না কবি হয়ে উঠতে
কতটা কষ্ট বুক পেতে
স্বাগত জানাতে হয়
জানেনা কতটা দহনে
একটা কবির জন্ম হয়
যে শব্দের শরীর পরম যত্নে
তুলে দেই ধর্ষনের জন্য
তোমরা কি জান
তার পিতার বুকে কতটা হাহাকার
কতটা পুড়েছি বলে
আজ আমি শব্দের দালাল?

কোন মন্তব্য নেই: