পৃষ্ঠাসমূহ


অরণ্য

দিনক্ষণ আজ আর মনে নেই
ধানমন্ডি ২৭, রিক্সায় পাশাপাশি
তুই আর আমি
গোলা আইসক্রিম এর ভ্যান চোখে পরতেই
তুই যেন সাত বছরের খুকি হয়ে গেলি
দশ বিশ জনের লাইন ঠেলে
হাজার টাকার নোট ভেঙ্গে
তোর হাতে তুলে দিলাম
মাল্টি-কালার এর একটা গোলা
সেই ষাট টাকার গোলা পাওয়ার
উচ্ছ্বাস, একটা নক্ষএ তোর হাতে
তুলে দিলে দেখতে পেতাম কিনা জানি না
তোর ঠোটের উষ্ণতায় গোলা বিগলিত হয়ে
গলে গলে পানি হতে লাগল
তাই দেখে তোর মনও হয়ত আদ্র
হয়ে উঠল আমার প্রতি
অরণ্যকে খুঁজে এনে দেবার প্রতিজ্ঞা করে
বসলি কি জানি কি মনে করে
সময়ের সাথে সাথে গোলা শেষ হল
তোর ঠাণ্ডা হিম শীতল ঠোটের মত
হয়ত হৄদয় টাও শীতল হয়ে গেল
আমার অরণ্যকে আর খুঁজে দিলি না
আজ আর তুই নেই
আর আমি? আজও
নিঃস্তরঙ্গ তরঙ্গের মাঝে খুঁজে ফিরি আমার অরণ্যকে

কোন মন্তব্য নেই: