পৃষ্ঠাসমূহ


আজকাল জীবন যাপন

ক্লান্ত দুপুর শ্রান্ত পথিক
তপ্ত পিচ ঢালা পথে
নতুন করে পথ চলা
দূরে বহু দূরে নীলিমা
যেখানে নেমে এসে
চুমে দেয় ধান-শালিকের পালক
সেখানেই মিলনের শেষ আকাঙ্ক্ষা
পেছনের পথে একে বেকে শুয়ে আছে
হঠাৎ মরে যাওয়া নদীর শুকিয়ে যাওয়া বুক
এমন করে শুকিয়ে যেতে হয় বুঝি?
এমন হঠাৎ মৃত্যু মেনে নেয়া যায় বুঝি?
এ যেন আমাজনে গ্রীষ্মের দাবানল
ভেতরটা এমন করেই পোড়ে বুঝি আজকাল?
এমন শূন্যতার হাহাকার কেন সাহারার বুকে?
মিলন হবে, ঠিক মিলে যাবে একদিন
ঐ দূরের নীলিমায় অবাধ্য ডানা মেলে
একদিন ঠিক উড়ে যাবে রাতজাগা এক জোড়া বিহঙ্গ।
ততদিন না হয় জ্বলে পুড়ে খাক হয়ে যাক এই নদী
এই পথ, ক্লান্ত দুপুর, পথিক, পথিকের দুঃখ
আর বেদনার অতীত।

কোন মন্তব্য নেই: