পৃষ্ঠাসমূহ


অপেক্ষা

সময়ের সব চেয়ে বড় সমস্যা সে প্রতি নিয়ত বদলায়.....প্রতিটি মানুষের নিজস্ব একটা সময় ঘড়ি থাকলে ভাল হত....আমার এখন ভাল লাগছে... নো প্রব্লেম ঘড়ি বন্ধ করে দাও...যতক্ষন ইচ্ছে ভাল লাগাকে উপভোগ করে আবার ঘড়ি চালু করে দিলাম...মন খারাপ? ঘড়ির কাটা ঘুড়িয়ে মন খারাপের সময়টুকু পার হয়ে গেলাম....এতে অবশ্য একটা সমস্যা আছে...কোন কারনে যদি ঘড়ি নষ্ট হয়ে যায় তবে যে যেখানে আছে সেখানেই আটকে থাকবে...ধরুন যে বাথরুমে গোসল করছে সে সারা জীবন গোসলই করবে....যে খাচ্ছে বছরে পর বছর সে খেয়েই যাচ্ছে....সব চাইতে কষ্ট হবে যে অপেক্ষায় আছে....তার অপেক্ষা কোন দিন শেষ হবে না...অবশ্য জন্মের পর থেকেই আমরা অপেক্ষায় থাকি...কিসের অপেক্ষা জানেন?...মৃত্যুর অপেক্ষা...আর এই অপেক্ষা দূর্বিসহ তাই ছেলে ভুলানোর মত আমরা পড়াশুনা করি, চাকরি করি, সংসার করি, রাজনীতি, ঝগড়া বন্ধুত্ব ভালবাসা আসলে সবকিছুর মূলে একটাই নিজেকে যে ভাবে পারা যায় ভুলিয়ে রাখা....আমি অপেক্ষায় আছি..

কোন মন্তব্য নেই: