পৃষ্ঠাসমূহ


শত শত হাহাকার ফিনিক্স

হেটে হেটে যেতে যেতে
পথে পথে কিংবা বিপথে মিলে যায় হঠাৎ জীবন
ক্ষণিকের জন্য মৃত্যুর অবসান
অস্থি মজ্জা মাংস নয় কোন এক অপরিচিত মানবী
মানবী নয় কোন মৎসকুমারী
বসন্তবৌরি হয়ত, কি জানি আমি জানি না
কোন জান্নাতুল ফেরদাউসের আসমান পাখি
অস্থি মজ্জা মাংস নয় -হৃদয়ের মালিকানা নিয়ে
মুসাফিরের চোখ জল অন্ধকার অতীত
সূক্ষ্ম কোন বোধ জন্ম নেয়। জন্ম নেয়? নেয়? নেয় না?
... কি জানি আমি জানি না
কষ্ট আর্টারী শিরা উপশিরা ধমনীতে যে অবরোধ
-অবরোধে ওড়ে শান্তির পায়রা
একটা একটা দুঃখ পাপ অপ্রাপ্তি
-অবহেলা ঘৃণা অন্ধকার
উড়ে যায় ঘাসফড়িঙ নীল প্রজাপতি
-মুনিয়া সবুজাভ টিয়া
পান্থশালায় ফুরায় গল্প, শেষ হয় সব উল্টানো পান পাত্র
সামনে ধু ধু মরুভূমি
স্পষ্ট থেকে স্পষ্টতর হয় সাইমুম ঝড়
চারিদিকে যুদ্ধের দামামা, শুধুই ধ্বংসের খেলা
একটু জিরিয়ে নেই? দু'দণ্ড চোখ বুঝে থাক ক্লান্তি?
মুসাফিরখানায় নিভে যায় শেষ বাতি
নেকাবে মুখ ঢাকে ঘোড়সওয়ার বেদুইন
আকাশে জন্ম নেয় শত শত হাহাকার ফিনিক্স

কোন মন্তব্য নেই: