হুট করে চলে এস কোন এক দিন।
তোমার অভিমানগুলোকে ফাঁকি দিয়ে,
রংধনুর আসমানি রং সাথে নিয়ে
শুভ্র মেঘের ভেলায় ভেসে,
শারদে আগমনী সুর তুলে।
চলে এস কোন এক দিন।
আমরা একটা বোহেমিয়ান জীবনের
আত্মসমর্পণ দেখবো সন্ধ্যার আলোতে।
সুখ তারার জেগে ওঠা
জোনাকির ম্লান আলোতে?
ঘাসফড়িঙ এর ঘরে ফেরা
দুব্বার ঠোটে চুমু এঁকে!
কথা দিচ্ছি অবাধ্য ঘুড়ির
নাটাই গুজে দেব তোমার হাতে।
হুট করে চলে এস কোন এক দিন!
দেখতে চাই আজও কি করে,
তোমার পায়ের শব্দে
ছলকে ওঠে রক্ত বুকের মধ্যে।
তোমার অভিমানগুলোকে ফাঁকি দিয়ে,
রংধনুর আসমানি রং সাথে নিয়ে
শুভ্র মেঘের ভেলায় ভেসে,
শারদে আগমনী সুর তুলে।
চলে এস কোন এক দিন।
আমরা একটা বোহেমিয়ান জীবনের
আত্মসমর্পণ দেখবো সন্ধ্যার আলোতে।
সুখ তারার জেগে ওঠা
জোনাকির ম্লান আলোতে?
ঘাসফড়িঙ এর ঘরে ফেরা
দুব্বার ঠোটে চুমু এঁকে!
কথা দিচ্ছি অবাধ্য ঘুড়ির
নাটাই গুজে দেব তোমার হাতে।
হুট করে চলে এস কোন এক দিন!
দেখতে চাই আজও কি করে,
তোমার পায়ের শব্দে
ছলকে ওঠে রক্ত বুকের মধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন