পৃষ্ঠাসমূহ


ইচ্ছে করলেই

ইচ্ছে করলেই হতে পারে সাজান বাগান
ইচ্ছে করলেই শেষ হতে পারে এই চাতকের গান
ইচ্ছে করলেই হতে পারে অরণ্যে অরান্যক
ইচ্ছে করলেই হতে পারি নতুন রঙ্গে ধন্য
ইচ্ছে করলেই পুড়িয়ে সব স্মৃতি
গড়তে পারি ভালবাসার সমাধি
ইচ্ছে করলেই বাধতে পারি মনটাকে শক্ত হাতে
ইচ্ছে করলেই যেতে পারি মেঘের ওপারে
তবু বলি কেন যাব, হারিয়েছ তুমি
ভালবাসা হারায়নি, এভাবেই কেটে যাবে
বদলে নেব না নিজেকে সময়ের স্রোতে
যাও চলে যাও, খুঁজে নাও নতুন গদ্য
এই আমার ভাল, কান্না ভেজা পদ্য

কোন মন্তব্য নেই: