অতৃপ্ত আত্মার মত ডানা ঝাপটে
উড়ে এসে বৃক্ষ কুঠিরে আশ্রয় নেয়
একটা কালো বাদুড়
মহুয়ার মাতাল গন্ধে
পৃথিবীর প্রেমে পরে যায় চাঁদ
নেমে আসে জমিনের বুকের আরেকটু কাছাকাছি
বুড়িগঙ্গার জল ভুল বুঝে
ভালবেসে ফেলে চাঁদকে
উচ্ছ্বাসে ফুলে ফুলে ওঠে তার দু'কূল
জানালার উড়ে যাওয়া আচলের ফাঁক গলে
ঢুকে যায় চাঁদের আলো
অর্ধাবৃত দম্পতি ভালবাসা ঘেঁটে
গভীর আবেশে ঘুমায়
অনাগত সন্তানকে বুকে চেপে
পাশের ঘরে প্রতিধ্বনি তোলে বৃদ্ধ পিতার দীর্ঘশ্বাস
অনিয়ন্ত্রিত বর্তমান তিনি সপে দিয়েছেন
নিয়ন্ত্রিত ভবিষ্যেৎর হাতে
তার জানালায়ও উকি দেয় চাঁদ
বৃদ্ধ ফিরে যান তিরিশ বছরের
পুরনো এক রাতে
তখন ভালবাসা ছিল পূর্ণ যুবতী
সারারাত ছবি এঁকেছেন প্রথম সন্তানের
বছর ঘুরতেই খোকা তার আগমন বার্তা
জানায় প্রথম ক্রন্দনে
ঝাপসা হয়ে আসে বৃদ্ধের দৃষ্টি
চশমার আরশিতে ধুলো জমেছে বুঝি
হঠাৎ তার সামনে উদয় হয়
আলো ঝলমলে এক তেইশ বছরের অপ্সরী
-'বার বছর ধরে তোমার অপেক্ষায় আছি'
ভীত চোখে বৃদ্ধ বুঝে নেয় এ তারই আরতি
-'চলে এস হাত ধর আমার'
মোহগ্রস্তের মত হাত বাড়িয়ে দেন তিনি
হঠাৎ ডানা ঝাপটায় একটা কালো বাদুড়
মহুয়ার মাদকতা ভুলে উড়ে যায়
দূরে বহুদূরে, অসীমের খুব কাছাকাছি
উড়ে এসে বৃক্ষ কুঠিরে আশ্রয় নেয়
একটা কালো বাদুড়
মহুয়ার মাতাল গন্ধে
পৃথিবীর প্রেমে পরে যায় চাঁদ
নেমে আসে জমিনের বুকের আরেকটু কাছাকাছি
বুড়িগঙ্গার জল ভুল বুঝে
ভালবেসে ফেলে চাঁদকে
উচ্ছ্বাসে ফুলে ফুলে ওঠে তার দু'কূল
জানালার উড়ে যাওয়া আচলের ফাঁক গলে
ঢুকে যায় চাঁদের আলো
অর্ধাবৃত দম্পতি ভালবাসা ঘেঁটে
গভীর আবেশে ঘুমায়
অনাগত সন্তানকে বুকে চেপে
পাশের ঘরে প্রতিধ্বনি তোলে বৃদ্ধ পিতার দীর্ঘশ্বাস
অনিয়ন্ত্রিত বর্তমান তিনি সপে দিয়েছেন
নিয়ন্ত্রিত ভবিষ্যেৎর হাতে
তার জানালায়ও উকি দেয় চাঁদ
বৃদ্ধ ফিরে যান তিরিশ বছরের
পুরনো এক রাতে
তখন ভালবাসা ছিল পূর্ণ যুবতী
সারারাত ছবি এঁকেছেন প্রথম সন্তানের
বছর ঘুরতেই খোকা তার আগমন বার্তা
জানায় প্রথম ক্রন্দনে
ঝাপসা হয়ে আসে বৃদ্ধের দৃষ্টি
চশমার আরশিতে ধুলো জমেছে বুঝি
হঠাৎ তার সামনে উদয় হয়
আলো ঝলমলে এক তেইশ বছরের অপ্সরী
-'বার বছর ধরে তোমার অপেক্ষায় আছি'
ভীত চোখে বৃদ্ধ বুঝে নেয় এ তারই আরতি
-'চলে এস হাত ধর আমার'
মোহগ্রস্তের মত হাত বাড়িয়ে দেন তিনি
হঠাৎ ডানা ঝাপটায় একটা কালো বাদুড়
মহুয়ার মাদকতা ভুলে উড়ে যায়
দূরে বহুদূরে, অসীমের খুব কাছাকাছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন