পৃষ্ঠাসমূহ


হৃদয়ের গভীরতা বাড়ে না

অসীম নীলের ঢেউ গুনে গুনে
একদিন ঢেউ হয়ে গেছি
উড়ে যাওয়া এ্যালবাট্রসের ডানার
ব্যাপ্তির সাথে তাল মিলিয়ে
ডানা মেলে দিয়েছি
বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগর হয়ে
অতলান্তিক কিংবা প্রশান্তির দিকে
অবশেষে জেনেছি
জোয়ার ভাটার অমোঘ টানে
হৃদয়ের গভীরতা বাড়ে না
শুধুই পলি জমে

কোন মন্তব্য নেই: