পৃষ্ঠাসমূহ


পুরনো হয়ে গেছে এই শহর



















পুরনো হয়ে গেছে এই শহরের শরীর
বার্ধক্যে জরাজীর্ণ এর সকল প্রাণ
চোখে চালশে ধরা
ভাল কিছু চোখে পরে না
ওষ্ঠে ষাট বছরের বৃদ্ধের 
শেষ বার জ্বলে ওঠা কামনার লালা
শিরা উপশিরা গুলো দৃশ্যমান 
কোটি কোটি ক্যান্সার আক্রান্ত রক্ত কণিকা
পাকস্থলী ভরা বুদবুদ গ্যাস
পয়ঃনিষ্কাশনের যাচ্ছে তাই অবস্থা
ভেঙ্গে গুড়িয়ে চলছে থাই গ্লাস সিরামিক ইটের চাষবাস
নিয়ন হারিয়ে গেছে এখন এনার্জি সেভিং এর টাইম
আমরাও সংরক্ষণ করে চলেছি
বন্ধুত্ব প্রেম ভালবাসা সততা
-সহমর্মিতা মনুষ্যত্ব 
এ সবই সংরক্ষিত জাদুঘরে তোলা
দিন দিন এই বৃদ্ধ শহরের বুকের লোম
সাদা হয়ে ,হয়ে যায় বিবর্ণ ধূসর
রোজ রোজ চলে হেয়ার রিপ্লেশমেন্ট লেজার সার্জারি
শহরের সবই চলে ধুকেধুকে 
এক পা দু পা করে
শহরে বদলে নিচ্ছে রূপ পুনর জনমে
শুধু বন্ধ মানুষ তৈরির কারখানা

কোন মন্তব্য নেই: